জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান পল্টু বলেছেন জাতীয় পার্টির ৯ বছরের শাসনামল ছিলেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের সোনালী সময়। সে সময় দেশে সন্ত্রাস, দূর্নীতি, হত্যা, গুম, চাঁদাবাজি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ছিলো না। ছিলো উন্নয়ন, অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি। ৯০ পরবর্তী সরকারগুলো দেশকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে ৫ বার দূর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করে কলংকিত করেছেন, গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছেন। বাংলার মানুষ তাই আওয়ামী লীগ-বিএনপিকে বাদ দিয়ে পল্লীবন্ধু এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান। তিনি দলের নেতাকর্মীদের মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের নতুন বাংলা গড়ার সংগ্রামে অবতীর্ণ হওয়ার উদাত্ত আহবান জানান। আজ ১ জানুয়ারী বিকাল ৩ টায় জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। নগর জাপা যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজার পরিচালনায় নগরীর আগ্রাবাদ বাদামতল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জাপা যুগ্ম আহবায়ক যথাক্রমে কামাল উদ্দীন আহমেদ, জসিম উদ্দীন, সৈয়দ কমরুদ্দীন ফোরকান, দীল মোহাম্মদ দিলু, নুরুল আজিজ সওদাগর, রোকেয়া খানম, হালিশহর থানা আহবায়কমনির উদ্দীন কোম্পানী, নগর সাংস্কৃতিক পার্টির সাংগঠনিক সম্পাদক হাজি আলী আকবর, জাপা নেতা তরিকুল ইসলাম তারেক, রবিউল হোসেন রবি, কোতোয়ালী থানা সদস্য সচিব সেলিম উদ্দীন চৌধুরী, রিপন চৌধুরী শাহাব উদ্দীন, মোঃ তারেক, ইছহাক মিয়া, ইয়াকুব হোসেন, মোৎ কিসলু, শান্ত সিকদার প্রমুখ। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বাদামতল মোড় থেকে শুরু হয়ে বারিক বিল্ডিং চৌমুহনী হয়ে দেওয়ান হাট চত্বরে এসে শেষ হয়।