চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় নির্মাণ কাজের মাটি খালে পেলে খাল ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে বিএসআরএম প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।