চট্টগ্রাম ক্যাটেল ফার্মাস এসোসিয়েশন আয়োজিত চট্টগ্রামে ২য় বারের মত আগামী ৬ জানুয়ারী শুক্রবার চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে দিনব্যাপী “চট্টগ্রাম ক্যাটেল এক্সপো-২০২৩” অনুষ্ঠিত হবে। এতে প্রাকৃতিক উপাদানে পালিত প্রায় ৩৮টি এগ্রো ফার্ম অংশগ্রহণ করবে এবং তাদের ১০০টি ষাড় প্রদর্শিত হবে।

গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চট্টগ্রাম ক্যাটেল ফার্মাস এসোসিয়েশনের সভাপতি বোরহানুল হাসান চৌধুরী।

তিনি আরো জানান , বৈজ্ঞানিক উপায়ে যেভাবে পশু মোটাতাজাকরণ করা হয় তা স্বাস্থ্যবান্ধব নয় এবং পুষ্টিরও যথেষ্ট ঘাটতি রয়েছে। তাই প্রাকৃতিক উপাদানে মোটাতাজাকরণ যথেষ্ট খাদ্যবান্ধব এবং পুষ্টিতে ভরপুর। এই মেলার মূল উদ্দেশ্যে হলো সামষ্টিক প্রণোদনায় ব্যক্তিক উদ্যোক্তাদের প্রানিত করা এবং প্রাকৃতিক উপাদানে মোটাতাজাকরণ এবং মাংসজাত খাদ্যপ্রানির লালন পালনকে সাধারণের মধ্যেই জনপ্রিয় ও গ্রহনযোগ্য করে গড়ে তোলা। দিন ব্যাপী এই আয়োজনে আরো থাকবে দেশীয় ঐতিহ্য ও সাংস্কৃতির বর্ণিল উপস্থাপনা, ক্যাটেল ফ্যাশেন-শো এবং বরেণ্য অতিথিদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শিক্ষিত তরুণ উদ্যোক্তাদের জেগে ওঠার গল্প গাথা।

 তিনি আরো জানান , চট্টগ্রাম ক্যাটেল এক্সপো এর ১ম অধিবেশনে সকাল ১০ টায় স্কুল ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি এগ্রো শিল্পের শিক্ষানীয় দিক আলোকপাত শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এ্যানিমেল সাইন্স বিশ^বিদ্যালয়ের উপচার্য্য ডাঃ এ এস এম লুৎফুল এহসান। ২য় অধিবেশন বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী, উদ্বোধন করবেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ দোলোয়ার হোসাইন, চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি এম. মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও এশিয়ান গ্রæপের এম.ডি এম. এ ছালাম, এসিআই এগ্রিবিজনেজ এর প্রেসিডেন্ট ড. ফা হ আনসারী, নাহার এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্রিডার ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ রাকিবুর রহমান (টুটুল)।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম ক্যাটেল ফার্মাস এসোসিয়েশরে সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন জ্যাকি। উপস্থিত ছিলেন- চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও চ্যানেল আই এর বিভাগীয় ব্যুরো প্রধান  চৌধুরী ফরিদ,  সহসভাপতি ওয়াসিফ আহমেদ সালাম, সাংগঠনিক সম্পাদক তানজীব জাওয়াদ রহমান, সদস্য এস.এম রাসেল ও ইউনিট্রেড ইভেন্টের্স এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ওসমান গনি প্রমুখ।