চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থেকে ১৮০ লিটার চোলাই মদ বহনকারী সিএনটি অটোরিকশাসহ পাচারকারীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১ ঘটিকার দিকে অভিযান চালিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ৫নং ওয়ার্ডের রাজারহাট বাজারের পশ্চিম পার্শ্বের সিএনজি স্টেশন এলাকার সামনে মদ বহনকারী গাড়িসহ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।  গাড়ি থেকে ১৮০ লিটার চোলাই মদ  উদ্ধার করা হয়।

মদ পাচারকারী রাউজান পৌরসভা ৪নং ওয়ার্ডের কাজী পাড়া এলাকার উনদা মিয়া হাজির বাড়ির মৃত মুছার ছেলে সাজ্জাদ হোসেন (২১)।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম জানান, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮০লিটার চোলাই মদ ও মদ বহনের কাজে ব্যবহৃত একটি অটো রিক্সা সিএনজিসহ গ্রেফতার করেছি।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে"।