নগরীর কোতোয়ালি থানাধীন দিদার মার্কেট এলাকায় গতকাল  রবিবার ( ৮ জানুয়ারি ) রাত নয়টার দিকে আন্দরকিল্লা হকার সমিতির নামে চাঁদা আদায়ের সময় স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তার কমীদের হাতে আটক হয় মোক্তার হোসেন ( ৪০ ) নামের এক ব্যক্তি । আটক মোক্তার হোসেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী এলাকার বাসিন্দা।
 
আটক মোক্তার হোসেনের পকেটে থাকা হকার থেকে আদায়কৃত চাঁদার টাকা আটককারীদের একাংশ নিয়ে চম্পট দেয়।পুলিশ চাদাঁর টাকা কোথায় জানতে চাইলে একাধিক ব্যক্তি বলেন, ছেলেরা টাকাগুলি খরচ করে পেলেছে । পুলিশ ঘটনাস্থলে আসলে এক ক্যামেরা জানালিষ্ট থেকে ১শত টাকা দিয়ে চাঁদার টাকা উদ্ধার দেখানো হয়। পরবতিতে। আটক ব্যক্তিকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় ।

ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন,চাদাঁবাজ মোক্তার হোসেনের পকেটে থাকা আদায়কৃত টাকা গুলি অন্য চাদাঁবাজরা নিয়ে গেল। শস্যের ভিতরে যেন ভূত।


কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর ( এসআই ) মোশাররফ হোসেন আদিব স্থানীয় পত্রিকার অনলাইনকে জানান , মোক্তার আন্দরকিলা হকার সমিতির নামে চাঁদা আদায়ের সময় স্থানীয় হকার ও জনতার হাতে ধরা পড়ে । পরে তারা পুলিশকে জানালে আমরা গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি ।

চাঁদাবাজের টাকা নিয়ে চম্পট আটকারীরা এই বিষয়ে  সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তার কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করেন,বলেন আটকের সময় তিনি  স্পটে ছিলেন না ।