আজ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ এর নের্তৃত্বে চট্টগ্রাম মহানগরীর ওয়াসা মোড় এলাকায় ও কর্ণফুলী উপজেলাধীন কলেজ রোড এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন করা ও খাদ্যে ডাইং কালার ব্যবহার করার অপরাধে চট্টগ্রাম মহানগরীর ওয়াসা মোড় এলাকায় টেষ্টি ট্রিটকে দশ হাজার জরিমানা করা হয়েছে।
এসময় পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা, সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। কর্ণফুলী উপজেলার নিউ মদিনা ফার্মেসীকে ৮হাজার, শাহ আমানত ষ্টোরকে ২হাজার । এছাড়াও নানা অনিয়মের অভিযোগে সদরঘাট এলাকার ১ টি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় এপিবিএন-৯ একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। এছাড়া সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করা এবং সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান নাসরিন আক্তার এডি।