১৪ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে শুরু হচ্ছে 3rd Bangladesh CMSME Trade Fair-2023 ।

মেলা আয়োজন উপলক্ষ্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে আজ ১৩ জানুয়ারি সকালে হোটেল আগ্রাবাদের কর্ণফুলি হলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড্ ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন CWCCI এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক এবং 3rd Bangladesh CMSME Trade Fair-2023 এর চেয়ারপার্সন জেসমিন আক্তার। এছাড়াও প্রেস কনফারেন্সে CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর পরিচালক ডা. মুনাল মাহবুব, ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী-সহ CWCCI এর পরিচালক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  মেলা কমিটির চেয়ারপার্সন জেসমিন আক্তার বলেন, মেলায় ছোট-বড় প্রায় ৩০০টি স্টল এবং ৮ টি প্যাভেলিয়ন অংশগ্রহন করছেন। এছাড়া নারী উদ্যোক্তাদেরকে স্বল্পমূল্যে ক্ষেত্রবিশেষে বিনামূল্যে অংশগ্রহনের সুযোগ প্রদান করা হয়েছে। মেলার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ ক্যাম্প, সিসি টিভি ক্যামেরা, বেসরকারী নিরাপত্তা রক্ষী-সহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে। বিদ্যুৎ সংযোগের জন্য বৈদ্যুতিক সাব-স্টেশন ও সার্বক্ষনিকভাবে উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক পুরুষ ও মহিলা টয়লেট, সার্বক্ষনিক পানি সরবরাহ, সিটিকর্পোরেশন এর সহযোগিতায় পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা রাখা হয়েছে। মেলার প্রবেশ টিকেটের মূল্য রাখা হয়েছে ২০ টাকা। মেলার শেষ দিন প্রবেশ টিকেটের ড্র অনুষ্ঠিত হবে। যেখানে মোটর সাইকেলসহ নানা আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

শিশুদের বিনোদনের জন্য আকর্ষণীয় বিনোদন পার্কসহ নগরীর স্কুল গুলোতে শিশুদের জন্য বিনামূলে টিকেট সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার সৌন্দর্য্য বিকাশের জন্য পদ্মা সেতুর আদলে আকর্ষনীয় তোরণ, দৃষ্টিনন্দন ফোয়ারা, সুউচ্চ টাওয়ার, মেলার বাহিরাঙ্গনে আলোক সজ্জ্বার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মেলার সার্বিক কর্মকান্ড সঠিকভাবে পরিচালনার জন্য সার্বক্ষনিকভাবে মেলা কার্যালয় সচল থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের  মন্ত্রী  সাইফুজ্জামান চৌধুর (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন  করবেন।  বিশেষ অতিথি  জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব সামশুল হক চৌধুরী এমপি, সাংসদ  এম. এ. লতিফ এমপি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, বেগম চেমন আরা তৈয়ব (সাবেক এমপি), এসএমই ফাউন্ডেশন এর চেয়ারপার্সন,  ড. মো. মাসুদুর রহমান, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার) পিপিএম (বার), চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট  মাহবুবুল আলম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিএমএসএমই ব্যাংকিং স্পেশালিষ্ট  আলী সাবেত-সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।