কারিগরি শিক্ষা বিস্তারের লক্ষ্য প্রধান মন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়নে বিজিএমইএ অত্যন্ত গুরুত্বের সাথে শিক্ষিত তরুন গোষ্ঠিকে আধুনিক ফ্যাশন টেকনোলজিতে প্রশিক্ষিত করে দেশের অর্থনীতিকে তরান্বিত করার প্রত্যয় নিয়ে দ্বিতীয় বিশেষায়িত চট্টগ্রাম বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনোলজি ( সিবিআইএফটি ) প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেন । চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি উদ্ভোধন শনিবার।
আজ বৃহস্পতিবার দুপুরে বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি( সিবিআইএফটি ) টাস্ট্রি র্বোডের চেয়ারম্যান মো: নাছির উদ্দীন চৌধুরী।
তিনি বলেন, ২০০২ সালের ২৭ অক্টোবর বিজিএমইএ কর্তৃক বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনোলজি ( বিআইএফটি ) নামে ডিপ্লোমা প্রতিষ্ঠান স্থাপনের করে বাংলাদেশের পোশাক শিল্প গুলোতে দক্ষ জনবল সরবরাহ আসছেন । উক্ত ডিপ্লোমা প্রতিষ্ঠান থেকে বিগত বিশ বছরে প্রায় ৫,০০০ ছাত্র - ছাত্রী ডিপ্লোমা এবং এ্যাপারেল মার্সেন্ডাইজিং এ সার্টিফিকেট কোর্স সম্পন্ন করে দেশের এবং দেশের বাহিরে পোশাক শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে । পরবর্তিতে , ২০১৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনোলজি ( সিবিআইএফটি ) প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দক্ষ জনবল তৈরী করে আসছি এবং এই জনশক্তি বিদেশী জনশক্তিকে প্রতিস্থাপন করছে । ইতোমধ্যে পাচঁ শতাধিক ছাত্র - ছাত্রী আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে তৈরী পোশাক শিল্পের বর্তমান দক্ষ ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেছে । যেহেতু চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলা এবং যুগোপযুগি শিক্ষা প্রদান আবশ্যক হয়ে পড়েছে । তাই দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় চট্টগ্রামের পোশাক উদ্যোক্তরা প্রযুক্তির উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা অনুভব করছে । এই প্রেক্ষাপটে বিজিএমইএ ২০২০ সালে “ চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি ( সিবিইউএফটি ) ” নামে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি প্রদানের জন্য প্রধান মন্ত্রীর সমীপে একটি আবেদন দাখিল করেন । পরবর্তিতে , শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি মাধ্যমে ২০২২ সালে ২৪ অক্টোবর সিবিইউএফটি স্থাপন ও পরিচালনার অনুমতি লাভ করে ।
তিনি বলেন, প্রতিভাবান এবং প্রত্যয়ি ছাত্র - ছাত্রীরা প্রফেশনাল হিসেবে নিজেকে গড়ে তুলতে আর কোন বাধা থাকবে না । সাথে সাথে এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্র - ছাত্রীরা বিদেশী জনশক্তির উপর আমাদের নির্ভরতা কমিয়ে দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সক্ষম হবে থেকে রক্ষা করবে । ফলে , বাংলাদেশের অর্থনীতি হবে আরো সমৃদ্ধ এবং গতিশীল ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি( সিবিআইএফটি ) টাস্ট্রি র্বোডের সদস্য মো: আবদুস সালাম,এস এম তৈয়ব. হেলাল উদ্দীন চৌধুরী,এ এম চৌধুরী সেলিম,মো: ফরহাত আব্বাস, মো: এম মহিউদ্দীন চৌধুরী,এস এম সাজেদুল ইসলাম, বিজিএমইএ প্রথম ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মো: নজরুল ইসলাম, বিজিএমইএ পরিচালক , উপাচার্য প্রফেসর ড, ওবাইদুল করিম।