আজ শুক্রবার কর্ণফুলী নদীর ফিশারিজ ঘাট এলাকায় নদীর তীর দখল করে নতুন ভাবে স্থাপনা উচ্ছেদ করতে জেলা প্রশাসনের অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং এবং জামিউল হিকমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নতুনভাবে গড়ে ওঠা ৮টি পাকা স্থাপনা ও দুটি ঝুপড়ি ঘর ভেঙ্গে উচ্ছেদ করে নদীর তীর দখলমুক্ত করে। অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট অবৈধ দখলকারীদেরকে সতর্ক করে বলেন. নদীর তীরে অবৈধ দখরকারী কাউকে ছাড় দেওয়া হবে না। নদ নদীর পাড় পাবলিক ট্রাষ্ট সম্পত্তি বা জনগনের সম্পত্তি। নদীর পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক অবৈধ উচ্ছেদ কর্যক্রম চলমান থাকবে