সাম্প্রদায়িক মনোভাবাপন্ন স্থানীয় কাউন্সিল জহুরুল আলম জসিমের ইন্ধনে ও পরিকল্পনা মাফিক শ্রী শ্রী গুরুকুল ব্রহ্মচর্য আশ্রমের সম্পত্তির দলিল সৃজন করে বিক্রি করে অর্থ আত্মসাৎ এর অভিযোগ।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন শ্রী শ্রী গুরুকুল ব্রহ্মচর্য আশ্রম পরিচালক পর্ষদ ২০২৩-২০২৪ এর সভাপতি শ্রী শচীন্দ লাল দে
তিনি আরো অভিযোগ করেন, বর্তমান কাউন্সিলরের নেতৃত্বে যাতায়াতের পথে ভক্তদের উপর হামলা ও আক্রমণ অব্যাহত রয়েছে। তৎসময় কাল আশ্রমের কথিত সাধারণ সম্পাদক রঘুনাথ সরকার কাউন্সিলরের সকল অপরাধের সহযোগী। উক্ত রঘুনাথ সরকারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি ও আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে অভিযোগ দেওয়ার পর বর্তমানে তিনি আত্মগোপনে আছেন। আশ্রমের সম্পত্তিতে কারো স্বত্ব নাই বিক্রি যোগ্য। আশ্রমের সম্পত্তির রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী অলোক চক্রবর্তী ডাক্তার রুবেল প্রমুখ।