বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের উদ্যেগে ১২ তম চট্টগ্রাম ফার্নিচার মেলা ২০২৩ জিইসি কনভেনশন হলে ১লা  শুরু হয়ে ৬ই  ফেব্রুয়ারি শেষ হবে।

আজ রবিবার দুপুরে নগরীর জিইসি মোড়স্থ একটি রেষ্ঠুরেন্টে সংবাদ সম্মলনে এই তথ্য জানান বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ সভাপতি ও মেলা কমিটির আহ্বায়ক মো : নুরুল আযম খান ।


তিনি জানান , ফার্নিচার শিল্প ও বিকাশে এ মেলার গুরুত্ব রয়েছে । আমদানি নির্ভরতা কমিয়ে ফার্নিচার শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করা এ মেলা আয়োজনের মূল লক্ষ্য । এ মেলায় ১২ টি প্রতিষ্ঠান কো - স্পন্সর হয়েছে । সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন । মেলা উপলক্ষে অংশগ্রহণকারী আসবাবপত্র তৈরি প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় প্রদান করবেন । এ মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয়েছে চিটাগাং ইভেন্টসকে ।


তিনি জানান, আগামী ১লা ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে এ মেলায় উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী । উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন দি চিটাগাং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাহবুবুল আলম । মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সি.এম.পি এর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় , বিপিএম ( বার ) , পি.পিএম ( বার ) ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ শিল্প ফার্নিচার মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি ছৈয়দ এ এস এম নূরউদ্দীন , সাধারণ সম্পাদক মো : মাকছুদুর রহমান,মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আল মো : ইকবাল , মেলা কমিটির সদস্য শাহিনুল হক টুটুল , হাজী মো : জসিম উদ্দিন , মোহাম্মদ ইয়াছিন , মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী , হাফেজ মো : আব্দুল মালেক  ও চিটাগাং ইভেন্টস এর চেয়ারম্যান মো : সাহাবুদ্দিন , এম.ডি আয়েশা বেগম।