বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের উদ্যেগে ১২ তম চট্টগ্রাম ফার্নিচার মেলা শুরুতেই হোঁচট খেল । প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী মেলা উদ্ধোধনের সময় চট্টগ্রাম প্রেসক্লাবে একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদিলেও অদৃশ্য কারণে চট্টগ্রাম ফার্নিচার মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে যোগ দেন নাই। মেলার উদ্ভোধনী অনুষ্ঠান ১ঘন্টা  দেরিতে শুরু হওয়ায় তড়িগড়ি করে উদ্ভোধক দি চিটাগাং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাহবুবুল আলম চলে যান।

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক আলহ্বাজ মাকসুদুর রহমান  প্রধান অতিথি চসিক মেয়র উপস্থিত না থাকার কারণ ব্যাখা করতে গিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত খাকতে পারেন নাই।

সকাল ১০টায়  একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’র কবি মাহাবুব উল আলম চৌধুরীর নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরির নামকরণ ও ফলক উম্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

দুপুর ১২টায়  চট্টগ্রাম প্রেসক্লাবে জাতীয় দৈনিক এর  প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদান করেন।