বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে ৪ ফেব্রুয়ারির বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আজ ২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় কাজী দেউড়ি এলাকায় লিফলেট বিতরন শেষে এক সমাবেশে বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার উপরোক্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, বিনা ভোটে, জনগণের ম্যান্ডেট ছাড়া জোর করে এই সরকার ক্ষমতা দখল করে আছে।
৪ ফেব্রুয়ারির সমাবেশ সফল করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন জোরদার করে এই সরকারের পতন তরান্বিত করতে হবে।

লিফলেট বিতরণ কালে ও সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন, জেলা বিএনপির সদস্য , জসিম উদ্দিন শিকদার,আবু তাহের, আব্দুল আউয়াল চৌধুরী,আজম খান, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, আবু আহমেদ হাসনাত, আলমগীর হোসেন ঠাকুর, হাসান মোহাম্মদ জসিম,আবু মোহাম্মদ, এজাহার মিয়া, শফিউল আলম চৌধূরী, মুরাদ চৌধুরী,এডঃ কে আলম, মনিরুল আলম জনি,পাশা সুজন, শাহজাহান শাহিল প্রমুখ ।