হাটহাজারী খন্দকিয়া-ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শওকত ওসমানের বিরুদ্ধে ফসলী জমিতে শিশুপার্ক করার পায়তারার অভিযোগ।

 
গতকাল শুক্রবার বিকালে আমান বাজারস্থ একটি রেষ্টোরেন্টে চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের  ৬নং ওয়ার্ড এর ইউনুস নগর রেজিস্টার এর বাড়ির মোঃ এস এম মহিউদ্দিন এই অভিযোগ করেন।


তিনি অভিযোগ করেন, খন্দকিয়া-ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শওকত ওসমান, কমিটির সদস্য এবং কয়েকজন অভিভাবক মিলে অবৈধভাবে আমাদের ফসলির জমির  উপর  শিশুপার্কসহ বিভিন্ন স্থাপন করার পায়ঁতারা করছে। যাতে আমার পিছনে কৃষি জমিতে যাতায়াত পথে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় । উক্ত কৃষিজমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি।

তিনি বলেন, স্কুলে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকার পরেও স্কুল কমিটির সভাপতি মো. শওকত ওসমান আমার বাবার ক্রয় কৃত জায়গার উপর শিশুপার্কসহ বিভিন্ন স্থাপন করার পায়ঁতারা অব্যাহত রেখেছে এবং আমরা বাধা দিলে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মামলা হামলার ভয় দেখায়।আমরা পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

আমরা যাতে নিরাপদে থাকতে পারি এবং আমার জায়গার উপর যে কোনরকম অবৈধ দখলদার যেন কোন ধরনের স্থাপনা নির্মাণ করতে না পারে  তার জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় এমপি, স্থানীয় প্রশাসন, এর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগির দুই ভাই।