চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথায় টোকেন না নেওয়ায়  সিএনজি ড্রাইভার মোহাম্মদ কিরণ (২৩) পিতা- মো: মোজাহেরকে সন্ত্রাসী আজাদ বাহিনীর প্রধান আজাদের  নেতৃত্বে জাকির –রাসেলসহ কয়েজন  এলোপাতাড়ি মারধর করলে ড্রাইভার মোহাম্মদ কিরণ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উক্ত চিহ্নিত সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে ।আহত  ড্রাইভারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইমারজেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আহত সিএনজি ড্রাইভার মোহাম্মদ কিরণ এর ভাই মজিব বলেন, আমার ভাই কিরণ ভাড়া নিয়ে কাপ্তাই রাস্তার মাথায় আসলে টোকেন দেখাতে বলে আজাদ, টোকেন নাই বলার সাথে সাথে আজাদের ইশারায় আমার ভাইকে এলোপাতাড়ি মারধর করে  পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উক্ত চিহ্নিত সন্ত্রাসীরা ছুরিকাঘাত  করে । আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

চান্দঁগাও থানার অফিসার ইনর্চাজ খাইরুল ইসলাম বলেন, ঘটনার তথ্য পেয়েছি।আজোও থানায় আসে নাই, চিকিৎসা নিতে হাসপাতালে গেছেন । থানায় আসলে বিষয়টা কি দেখব।