চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর সিনেমা প্যালেস, কেসিদে রোড, লাল দিঘীর পাড়, আন্দরকিল্লা পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন মালামাল রেখে জনসাধারনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করায় ৬ জনের বিরুদ্ধে মামলা : ১৫ হাজার টাকা জরিমানা