বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমান অনির্বাচিত সরকার আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে। দেশে পুরোপুরি লুটপাটের রাজত্ব তৈরি করেছে। এটা তাদের চরিত্রগত ব্যাপার। তারা যখনই ক্ষমতায় আসে তখনই লুটপাট করে। দেশের মানুষকে ভয় দেখিয়ে শাসন করে। আওয়ামী লীগ কখনো জনগণকে সঙ্গে নিয়ে এগোতে পারে না। তারা মানুষকে ভুল বুঝিয়ে, প্রতারণা করে ভোট নেওয়ার চেষ্টা করে। তারপর ক্ষমতায় এলে আসল চেহারা বেরিয়ে আসে। এখন তাদের পুরোপুরি আসল চেহারা বেরিয়ে এসেছে। তাই বিএনপির আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারী শনিবার কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
তিনি চট্টগ্রামবাসীকে ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি সফল করার আহবান জানান।
তিনি বুধবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ১১ ফেব্রুয়ারী শনিবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, গোটা বাংলাদেশ আজকে জেগে উঠেছে। আমাদের বিগত গণসমাবেশগুলো আমরা সফল করেছি। সরকারের শত বাধা বিপত্তি উপেক্ষা করে এদেশের মানুষ সফল করেছে। গণসমাবেশে আগতদের একটাই চাওয়া ক্ষমতাসীনদের হাত থেকে আমরা মুক্তি চাই।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নুরুল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সি. যুগ্ম আহবায়ক এম এ হালিম, যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরওয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এড. আবু তাহের, রাউজান উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মিরেরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, ফঠিকচড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, সিতাকুন্ড উপজেলার সদস্য সচিব কাজী মহিউদ্দিন, হাটহাজারী উপজেলার সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক সেলিম চেয়ারম্যান, বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, আহসানুল কবির রিপন, এজাহার মিয়া, মহিউদ্দিন, আজমত আলী বাহাদুর, সরওয়ার উদ্দিন সেলিম, আকবর আলী, সৈয়ূ নাসির উদ্দীন, শফিউল আলম চৌধুরী, নুরুল আলম জনি, মাওলানা রফিক উল্লাহ হামিদী, জাহেদ উদ্দিন বিপ্লব, শাহনেওয়াজ সেবুন, সোলায়মান বাদশা, গাজী হানিফ, রহমত উল্লাহ চৌধুরী, ইলিয়াস চৌধুরী প্রমূখ।