চট্টগ্রাম খেলোয়াড় সমিতি আয়োজিত অনুর্ধব-১৬ ফুটবললীগ'২০২২এ কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায়, খেলোয়াড়দের সংবর্ধনা ৮ ফেব্রুয়ারি বুধবার ক্রীড়া সংগঠক সংস্থার সভাপতি এম এ রহিম সভাপতিত্বে সংস্থার সাধারণ ফরহাদ জিতু সঞ্চালনায় কালারপোল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান ও কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ ত্রাণ বিষয়ক সম্পাদক, এম মহিউদ্দিন মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সচিব ও চরপাথরঘাটা ইউপি সদস্য সাইফুদ্দিন মানিক মেম্বার, সিনিয়র সহ-সভাপতি মোঃ ওয়াসিম, টেকনিক্যাল ডাইরেক্টর মোঃ ফরহাদ হোসেন।খেলোয়াড় মোঃ আরিফ, মোঃ শাহেদ, মোঃ মামুন, গিয়াস উদ্দিন, ইফতেখার রিফাত।সদস্য মোঃ নাঈম উদ্দিন, আতিকুল ইসলাম জুয়েল, মোঃ পারভেজ প্রমুখ।
মহিউদ্দিন মুরাদ বলেন ক্রীড়াই শক্তি,ক্রীড়াই সুস্থ দেহ সতেজ রাখবে মনোবল! যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দুরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই।আশাকরি এলাকায় নানামুখী ক্রীড়া আয়োজন করে ছাত্র-যুব সমাজের জন্য নতুন দিগন্তের সূচনা হবে।সরকারের পাশাপাশি বে-সরকারি সংস্থা ও ক্রীড়া সংগঠক যদি এগিয়ে আসলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস কর্ণফুলী উপজেলার খেলোয়াড়রা দেশে ক্রীড়াতে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি আয়োজিত অনুর্ধ্ব-১৬ ফুটবল কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির পক্ষ থেকে ২২জন খেলোয়াড়দের সংবর্ধনা কৃতিত্ব সনদও ট্রাউজার ট্রাকসুট প্রদান করাহয় ।