চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথায় গত ৬ই ফ্রেবুয়ারী টোকেন না নেওয়ায় সিএনজি ড্রাইভার আজমির হোসেন কিরণ (২৩) উপর আজাদ বাহিনীর প্রধান মোঃ আজাদের নেতৃত্বে সন্ত্রাসী হামলা হয়।হামলায় আহত কিরণ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে আজ শুক্রবার চান্দঁগাও থানায় মামলা দায়ের করেন আহত কিরণ।
আজাদ বাহিনীর প্রধান মোঃ আজাদ ( ৪৫ ) পিতা - জবিউল হক, , মোঃ আলমগীর ( ৩০ ) , পিতা- অজ্ঞাত , মোঃ জাকির ( ৩৭ ) , পিতা - কালু মিয়া সওদাগর , মোঃ রাসেল ( ৩৭ ) , পিতা- অজ্ঞাত ৪জনের নাম উল্লেখ করে ১৪৩/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৫০৬ ধারায় মামলা দায়ের করা হয় । এস.আই মো: আশরাফ হোসেনকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলার বাদী সিএনজি ড্রাইভার কিরণ বলেন,আমার উপর হামলাকারী আজাদ বাহিনীর প্রধান আজাদসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে কাপ্তাই রাস্তার মাথায় টোকেন বাণিজ্য বন্ধ করে অসহায় পরিবহণ শ্রমিকদের জানমাল ও জীবিকা নির্বাহ নিষ্চিত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চাই।
তদন্তের কর্মকর্তা এস.আই মো: আশরাফ হোসেন বলেন, মামলার পর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।