চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে হালিশহরস্থ চট্টগ্রাম আবাহনী মাঠে ৩য় বাংলাদেশ সিএমএসএমই বাণিজ্য মেলা প্রাঙ্গনে ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল উদযাপন করতে যাচ্ছি পিঠা উৎসব ও বসন্ত বরণ অনুষ্ঠান। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগ এর সভাপতি হাসিনা মহিউদ্দিন। অনুষ্ঠানে থাকবে দিনব্যাপী পিঠা উৎসব, বসন্ত সাজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। ঈডঈঈও এর সকল সদস্যসহ সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ রইল।