চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি  এর উদ্যোগে ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে হালিশহরস্থ সিএমএসএমই মেলা প্রাঙ্গণে “বসন্ত বরণ ও বিশ্ব ভালবাসা দিবস” উদযাপন হয়। সিডব্লিওসিসিআই এর প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামিলীগ এর সভানেত্রী হাসিনা মহিউদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বসন্ত ও বিশ্ব ভালবাসা দিবসে সবার মাঝে ভালবাসা ছড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে বলেন, ভালবাসা দিয়ে আমরা সকল বিবেদ দুর করে সত্যের পথে এগিয়ে যাবো। সভাপতির বক্তব্যে আবিদা মোস্তফা বলেন, আমরা ভালবাসা দিয়ে আমাদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনাকে জয় করে সামনের দিকে এগিয়ে যাবো। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক নীলু নাগ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগ এর প্রচার সম্পাদক জেব-উন-নেছা চৌধুরী, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিডব্লিওসিসিআই এর ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডব্লিওসিসিআই এর পরিচালক সাবিনা কাইয়ুম এছাড়াও সিডব্লিওসিসিআই এর পরিচালক ও সদস্য বৃন্দসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।