মহানগর গোয়েন্দা ( উত্তর ) বিভাগ অবৈধ পাসপোর্ট তৈরীর চক্রের ৪ জন ও ২ জন রোহিঙ্গা নাগরিকসহ ৬ জন গ্রেফতার করে। রোহিঙ্গাদের ইস্যুকৃত ৫ টি বাংলাদেশী পাসপোর্ট - ১টি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।
গোপন সংবাদের বৃহস্পতিবার ভোররাতে এস.আই বিপন কুমার দাস এর নেতৃত্বে গরীব উল্লাহ শাহ মাজার শ্যামলী এন আর ট্রাভেলস্ এর সামনে হইতে মোঃ পারভেজসহ দু্জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের সহযোগি অপর সদস্য মোঃ তাসলিম ইসমাইল, মোঃ ফারুকসহ অন্যদের নগরীতে অভিযান চালিয়ে আটক করা হয়।
আটককৃতরা জানান, তারা দীর্ঘদিন যার তাদের অন্যান্য সদস্যদের সহায়তায় রোহিঙ্গাদের বাংলাদেশী পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র তৈরী করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রেরন করে । প্রতিটি পাসপোর্ট তৈরীতে ১ লক্ষ টাকা এবং মধ্যপ্রাচ্যে প্রেরনের জন্য ৩/৪ লক্ষ টাকা নিয়ে থাকে ।
তারা আরো জানান, চট্টগ্রাম ও কক্সবাজার এর বিভিন্ন এলাকা হতে তাহাদের নিজস্ব লোকদের মাধ্যমে রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করিয়া টাকার বিনিময় বাংলাদেশ হইতে মধ্যপ্রাচ্যে প্রেরণ করে ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন । আসামীরা হল, মোঃ খসরু পারভেজ ( ৩৬ ) , পিতা - মৃত মোস্তাক আহম্মদ মোঃ তসলিম ( ২৮ ) , পিতা - মৃত সেলিম মোঃ ইসমাইল ( ২০ ) , পিতা - নূরুল আমিন মোঃ ফারুক ( ২৭ ) , পিতা- তরূপ আলী , মোঃ জাবের ( ২৫ ) , পিতা ইমাম হোসেন , রজি আলম ( ২৭ ) , পিতা - মকুবল আহম্মদ , আসাদ উল্লাহ ( ৩২ ) , পিতা - মোঃ কাসিম।