ইতিহাস থেকে জানা যায় যুগে যুগে দাসপ্রথা বা খেটে খাওয়া মানুষেরা জুলুম নির্যাতনের শিকার হয়ে এসেছেন । দাসদাসীদের কোনো সম্মান , মর্যাদা , শ্রমিক , কৃষক , দিনমজুর , খেটে খাওয়া মানুষকে মর্যাদার আসন দিয়েছেন রহমাতুল্লিল আলামিন নবী করীম ( দ . ) । পবিত্র কুরআনুল কারিমে শ্রমিকদের অধিকারকে গুরুত্ব দেয়া হয়েছে । প্রিয় নবী ( দ . ) আদর্শ অনুসরণের মাধ্যমে পৃথিবী থেকে সকল অন্যায় অবিচার জুলুম নির্যাতন অপশাসন থেকে মানুষ মুক্তি পেতে পারে । প্রিয় নবীর ( দ . ) নির্দেশনা উপেক্ষিত হওয়ায় সমাজিক অবক্ষয় দেখা দিয়েছে । শ্রমিকের ন্যায্য মজুরি দিয়ে তাদের জীবন মান উন্নয়ন করেেত হবে । শ্রমিক খুশি থাকলে উন্নয়ন অগ্রযাত্রায় সুফল আসবে । সেজন্য দায়িত্বশীলদের শ্রমিকদের অধিকার রক্ষায় সচেতন হওয়া জরুরি ।
গতকাল শনিবার সন্ধ্যায় আউটার স্টেডিয়ায়ে বাংলাদেশ কনস্ট্রাকশন উড লেবার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় নর্বনির্বাচিত কমিটির অভিষেক ও শ্রমিক মিলন মেলায় প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ও হযরত শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী এই সব কথা বলেন।
সংগঠনের সভাপতি মোঃ আনোয়ার পাশার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন তুহিন সঞ্চালনা করেন ।, উদ্বোধক বাংলাদেশ কনস্ট্রাকশন উড লেবার ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটু , প্রধান বক্তা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বিশেষ অতিথি বাংলাদেশ লেবার ফেডারেশনের কেন্দ্রিয় যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন, চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান, স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি নিজামুদ্দিন ,আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্ট্রাকশন উড লেবার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল ,সহ-সভাপতি এ এস এম সায়েম শাহিন, আবু তাহের জসিম, নজরুল ইসলাম সুমন, যুগ্ন সম্পাদক ফেরদৌস জাহান মুকুল ,জাকির হোসেন জাহাঙ্গীর ,সাংগঠনিক সম্পাদক বঙ্গবীর বড়ুয়া, অর্থ সম্পাদক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন কন্টা:, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস, কার্যকরী নির্বাহী সদস্য মোহাম্মদ শামীম, মোঃ সাহাবুদ্দীন, মোঃ মাইনুদ্দিন, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ শাজাহানসহ বেসিক সংগঠনের নেতৃবৃন্দ।