চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লুল বিশ্বাস মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে নাম বিক্রি করছেন বলে কটাক্ষ করেন ।

 আজ রবিবার দুপুরে নগরী ফয়েজলেকস্থ খুলশি ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের  কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ রফিক উদ্দিন বাবুল ভুঁইয়া।

 তিনি অভিযোগ করেন, গত ১৫ই ফেব্রুয়ারি খুলশি ক্লাবের উন্নয়ন কাজে কর্মরত ৬ শ্রমিকসহ প্রশাসনিক কর্মচারীকে আটক করে নিয়ে যায়। আটকদের ছাড়িয়ে  আনতে গেলে তিনি মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে অশালীন ভাষায় কথা বলেন। স্বাধীনতার স্বপক্ষের  শক্তি  বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে  বির্তকিত করতে  একজন সরকারি সর্বোচ্চ কর্মকর্তা হিল্লোল বিশ্বাসের  আচরণ মুক্তিযোদ্ধা বিরোধী।


তিনি বলেন,  চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাখায়াত হোসাইন গোপনে পরিচালক হিল্লোল বিশ্বাসের সাথে আলাপ করে, ক্লাবের প্রশাসনিক কর্মচারী হাসান ও সদস্য সুজা উদ্দীনকে তাদের অফিসের এককোনায় ঢেকে নিয়ে জানান স্যার বলেছেন ২লক্ষ টাকা দিলে শ্রমিকদের ছেড়ে দেবে। সুজা উদ্দীন আমাকে না জানিয়ে ক্লাবের র্স্বাথে প্রথমে ৫০হাজার ,পরবর্তীতে ১লক্ষ টাকা দিতে চাইলেও সাখায়াত হোসাইন জানান ২লক্ষ টাকার কম হবে না।