বছর ঘুরে আবার ফিরে এলো চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার এই মেলার ৩০তম আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও এতে অংশ নিয়েছে ভারত, থাইল্যান্ড, ইরানসহ বিভিন্ন দেশের ৩০০টির বেশি প্রতিষ্ঠান। মেলার আয়োজন যেমনই হোক, চট্টগ্রামবাসীরা সবাই অন্তত একবার পোলোগ্রাউন্ড মাঠের এই মেলায় ঢুঁ মেরে আসতে চান।
তবে মেলায় যাতায়াত নিয়ে দর্শনার্থীদের অনেকেই ঝামেলায় পড়তে পারেন। বিশেষ করে মেলা থেকে কেনাকাটা করে বের হয়ে গাড়ি খোঁজা খুবই ঝক্কির ব্যাপার। এছাড়া চাহিদা বেশি থাকার কারণে ঐ এলাকায় দেখা দিতে পারে যানবাহনের সংকটও।
এমন সমস্যার সমাধানে আপনাকে সাহায্য করতে পারে রাইডশেয়ারিং সার্ভিসগুলো। যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে যাতায়াতের জন্য এসব সার্ভিস বেশ সুবিধাজনক। দুই বা তিনজনের ভ্রমণের জন্য উবার সিএনজি যথার্থ। আপনার স্বচ্ছন্দ যাতায়াতের জন্য বেছে নিন উবারএক্স বা প্রিমিয়ার। পরিবারের সবাই মিলে মেলায় ঘুরে আসতে চাইলে আছে উবার এক্সএল। এছাড়া আপনি একা ঘুরে বেড়াতে চাইলেও উবার মটো দেবে সহজ সমাধান।
কাজেই কোনো দুশ্চিন্তা ছাড়াই ঘুরে বেড়ান মেলায় আর হাতভর্তি কেনাকাটা করে বাড়িতে ফিরুন। রাইডশেয়ারিং সার্ভিসগুলো আছে আপনার সঙ্গী হয়ে।
চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাতায়াত করুন নির্ঝঞ্ঝাটে