লাল সবুজের বাংলাদেশ’ শিরোনামে নগরীর রেডিসন ব্লু-তে বৃহস্পতিবার ২৩ - ২৬শে ফেব্রুয়ারি চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২৩ শুরু হচ্ছে ।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) রিহ্যাব চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।
তিনি লিখিত বক্তব্যে তিনি জানান, নান্দনিক ও পরিকল্পিত নগরায়ন রূপান্তরের পাশাপাশি নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে ১৫তম ফেয়ার আয়োজন করতে যাচ্ছে রিহ্যাব চট্টগ্রাম। ‘ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদাকে বিবেচনায় রেখে দেশের আবাসন সমস্যা সমাধানে রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ৯শটির অধিক সদস্য ডেভেলপার প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রিহ্যাবের বিপুল কার্যক্রমে গত কয়েক দশক সহজে আবাসনের মালিকানা সৃষ্টি মানুষের মনে আত্মনির্ভরতার সৃষ্টি করেছে। এছাড়া সরকারের রাজস্ব আয়, কর্মসংস্থান, রড, সিমেন্ট, টাইলসসহ যেমন বিভিন্ন প্রকার লিংকেজ শিল্প প্রসারের মাধ্যমে সমগ্র নির্মাণ খাত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রেখে আসছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সমগ্র নির্মাণ খাতের অবদান প্রায় ১৫%। বাংলাদেশের আবাসন সংশ্লিষ্ট শিল্প শুধু আবাসনই সরবরাহ করছে না, একই সাথে ৪০ লাখ শ্রমিকের ওপর নির্ভরশীল ২ কোটি লোকের অন্নের যোগান দিচ্ছে। আবাসন খাত নতুন নতুন উদ্যোক্তাদের সৃষ্টি করছে, যা প্রকারান্তরে দেশের উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখছে’। ফেয়ারে গোল্ড স্পন্সর হিসেবে ২টি প্রতিষ্ঠান, কো-স্পন্সর হিসেবে ১৭টি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৬টি, বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান ৫টিসহ মোট ৪৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
রিহ্যাব ফেয়ার উদ্বোধন করবেন (সিডিএ) ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম।
সংবাদ সম্শেরণে আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট (প্রথম) কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (তৃতীয় ) ও কো-চেয়ারম্যান-১ চট্টগ্রাম রিজিওনাল কমিটি লায়ন শরীফ আলী খান, পরিচালক ইঞ্জিনিয়ার মো: দিদারুল হক চৌধুরী, পরিচালক ও কো-চেয়ারম্যান-২চট্টগ্রাম রিজিওনাল কমিটি মাহবুব সোবহান জালার তানভীর।