নগরীবাসীরা মেলা ও উৎসব নিয়ে ত্যক্ত বিরক্ত । এই নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও প্রশাসন নির্বিকার।
ঈদ-পাবনে বিক্রয় উৎসব মার্কেট জুড়ে প্রচলন থাকলে নিদিষ্ট পণ্য হলে ভেন্যু ছাড়াই উৎসব আয়োজন অর্থহীন । ২৫ ফ্রেব্রুয়ারী হতে ৯ মার্চ পর্যন্ত নগরীর জিইসি মোড়ের সেন্ট্রাল শপিং কমপ্লেক্স জুড়ে ভেন্যু ছাড়াই কম্পিউটার ও ইলেকট্রনিক্স ফেস্টিভ্যাল -২০২৩ আয়োজন করা হয়। সেন্ট্রাল শপিং কমপ্লেক্সের রয়েছে কাপড় –চোপড়, প্রশাধনী, লাইব্রেরী ,কম্পিটার কম্পোজ ,মোবাইল বেচাকেনা ও সাভেসিং, রেষ্টোরেন্ট, ফার্মেসীসহ বিভিন্ন পণ্যের দোকান । ফেস্টিভ্যাল এ কি কি ইলেকট্রনিক্স পণ্য অংশগ্রহণ করছে তা নিদিষ্ট করে জানানো হয়নি।
গণমাধ্যমকে আয়োজকরা জানান, পুরা সেন্ট্রাল শপিং কমপ্লেক্স জুড়ে এ কম্পিউটার ও ইলেকট্রনিক্স ফেস্টিভ্যাল চলবে ।
লিখিত বক্তব্যে কম্পিউটার ও মোবাইল ফেস্টিভ্যাল কমিটির আহবায়ক মোহাম্মদ নওশাদ চৌধুরী জানান, সাধারণ মানুষকে তথ্যপ্রযুক্তির পণ্য সামগ্রী ও সেবার হালনাগাদ সংস্করণ সম্পর্কে ধারণা দিতে এ উৎসবের আয়োজন ।এবারের আয়োজনে গ্রাহকদের জন্য থাকছে ১০১ টি আকর্ষনীয় পুরস্কার । থাকবে বিশেষ ছাড় ও আকর্ষনীয় অফার । ক্রেতারা ৫০০ টাকার পণ্য কিনলে পাবেন কুপন । এছাড়াও বিশেষায়িত প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা । বিশ্বের বিখ্যাত সব ব্র্যান্ডের তথ্যপ্রযুক্তির সামগ্রীর প্রদর্শনী । প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত উৎসব চলবে ।
২৫ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় উৎসবের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী । উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত থাকবেন প্যানেল মেয়র ও ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন ।
উপস্থিত ছিলেন উপদেষ্ঠা মোহাম্মদ মইনুল হক , সেন্ট্রাল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন মিঠু , বাংলাদেশ কম্পিউটার সমিতির চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম ( জুয়েল ) , যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের তথ্য প্রযুক্তি সম্পাদক জাহাঙ্গীর আলম সুমন , রাখাল চন্দ্র নাথ , মোহাম্মদ সাজ্জাদুল হক , আহাম্মদ খায়রুল নিজামি ( সুমন ) প্রমুখ ।