“যুব নেতৃত্বের প্রসার , সবুজ বিশ্বের অঙ্গীকার” শ্লোগানকে সামনে রেখে ২৮শে ফেব্রুয়ারী থেকে ৪ই র্মাচ চার দিনব্যাপী ৭ ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প -২০২৩ শুরু হচ্ছে মঙ্গলবার ।
আজ সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।
তিনি লিখিত বক্তব্যে জানান, প্রশিক্ষিত এবং দক্ষ খুব শক্তি তৈরির অন্যতম প্লাটফর্ম হচ্ছে ক্যাম্প । যুব সদস্যদের ৪ দিন ব্যাপী হাতে কলমে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে । যা পরবর্তীতে ইউনিট বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করবে । এ ক্যাম্পে চট্টগ্রাম জেলার ১৫ টি উপজেলা , সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সহ সারাদেশের ৬৮ টি ইউনিট থেকে চার দিনব্যাপী ১ হাজার ৪৫০ জন যুব স্বেচ্ছাসেবক এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক , অধ্যাপক অংশগ্রহণ করবে । এবারের ক্যাম্পের সাব ক্যাম্প সমূহ বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এবং ৭জন বীর শ্রেষ্ঠের নামে নামকরণ করা হয় ।
২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ক্যাম্পের স্বাগত সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী । আগামী ১ লা মার্চ বুধবার সকাল ৮টায় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড . হাছান মাহমুদ এমপি এবং ৩ রা মার্চ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন গল্পজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ । এছাড়াও উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী , চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদ এ টি এম পেয়ারুল ইসলাম , চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় , চট্টগ্রাম জেলা প্রশাসনের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্ম ফখরুজ্জামান , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল ( অব ) এটিএম আবসুল ওয়াহাৰ , সাংসদ এম . এ . লতিফ এমপি , সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ নুর - উর রহমান , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার জনাব এম এ ছালাম , সিভি সার্জন ডাঃ মোঃ ইলিয়াছ চৌধুরী , সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্যবৃন্দ ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এম এ ছালাম , জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম , সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর পারভেজ , জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান , সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আবদুল জব্বার , জেলা ও সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ , যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু ।