চট্টগ্রামের পতেঙ্গা এলাকার ১৫ নম্বর ঘাট সংলগ্ন  নেভাল বেজ থেকে জাটকা নিধন বিরোধী  অভিযান শুরু করে জেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী এবং মৎস্য অধিদপ্তর। অভিযানে সাগর থেকে "এফভি শারমিন" নামক একটি মাছ ধরার বোট আটক করা হয়। এসময় বোটে প্রায় ২০ মন জাটকা এবং ৫ মন অন্যান্য মাছ সহ ১৮ জন জেলে ছিলেন। ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ অর্থাৎ জাটকা ধরার অপরাধে  ১৭ জন জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং একজন অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত প্রায় ২০ মন মাছ স্থানীয় ৬টি মাদ্রাসা, এতিমখানা  এবং সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ৯ টি এতিমখানা এবং শিশু নিবাসের মধ্যে বিলিবন্দেজ করা হয়। জেলা প্রশাসন চট্টগ্রাম এর এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত। এসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট মো: সায়েম এবং চট্টগ্রামের মৎস্য অধিদপ্তর এর কর্মকর্তাবৃন্দ।