চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মরহুম জননেতা মোছলেম উদ্দিন আহমদ’র মৃত্যুতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক শোক সভা আগামীকাল ৪ মার্চ (শনিবার) বিকাল ৩টায় কাজীর দেউরিস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এম রেজাউল করিম চৌধুরী, জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এছাড়াও বক্তব্য রাখবেন মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শোক সভায় সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী ও সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভপতি (ভারপ্রাপ্ত) মাহাতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুস সালাম, চট্টগ্রম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন।