সীতাকুণ্ডে সীমা অক্সিকো প্ল্যান্ট লিমিটেড কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তদন্তের জন্য জেলা প্রশাসকের নির্দেশে ৭ সদস্যে বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

জানা যায়,গ্যাস সিলিন্ডার রিফুয়েলিং করার সময় ভয়াবহ বিস্ফোরণের অনেক লোকের হতাহতের বিধ্বস্ত ঘটনায় গতকাল রাত ৮টায় জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান পরিদর্শন শেষে তিনি ৭ সদস্যে বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন।কমিটির সদস্যেরা হলো - চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান আহ্বায়ক,সদস্যে ডিআইজি,কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি,সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ও বিস্ফোরক পরিদপ্তরের প্রতিনিধি।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম সবুজ জানান,ডিসি স্যারের নির্দেশে ৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।