সীতাকুণ্ডে এক সপ্তাহের ব্যবধানে ফের আরেকটি প্রতিষ্ঠান ইউনিটেক্স গ্রুপের তুলার গোডাউনে আগুন লেগে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়,গত শনিবার সকাল ১০টায় ৭নং কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় নেমসেন কন্টেইনার ডিপোর সামনে ইউনিটেক্স গ্রুপের ইউনিটেক্স স্পিনিং মিলসের তুলার গোডাউনে আগুন লাগলে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড ও কুমিরার ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে।পরে দুপুর আড়াইটায় আগ্রাবাদ থেকে আরো একটি ইউনিট এসে আগুন নিভানোর কাজে যোগ দেয়।গোডাউনটি এস এল গ্রুপ থেকে ইউনিটেক্স স্পিনিং মিলের তুলা রাখার জন্য ইউনিটেক্স গ্রুপ ভাড়া নেয়।আগুন লাগার কারনে ইউনিটেক্সের প্রায় ১০০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়।
এব্যাপারে ইউনিটেক্স গ্রুপের পরিচালক ফারহান আহমেদ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে বলেন,কি কারণে আগুন লেগেছে তা তদন্তের জন্য উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও আমাদের কোম্পানীর প্রতিনিধি দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করবো।
উল্লেখ্য গত এক