চট্টগ্রাম নগরীর প্রাণ কেন্দ্র রিয়াজ উদ্দিন বাজারের আমতল চৌধুরী প্লাজায় আধুনিক ও বাহারী ডিজাইনের পাঞ্জারী ও শেরওয়ানী নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শুভ উদ্বোধন হল প্রিমিয়াম ওয়েডিং ক্লোদিং ব্যান্ড “রাজস্থান” আমতল শাখার। উদ্বোধন উপলক্ষে রয়েছে স্পেশাল ডিসকাউন্ট।

আজ ১২/০৩/২০২৩ সকাল ১১টায় আমতল চৌধুরী প্লাজায় রাজস্থান আউটলেটের সুবিশাল নান্দনিক শো-রুমের শুভ উদ্বোধন করেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি ব্যবসায়ীদের আইডল আলহাজ্ব আবদুল মোতালেব চৌধুরী।  
বিশিষ্ট ব্যবসায়ী রাজস্থান (পাঞ্জাবী ও শেরওয়ানী) প্রিমিয়াম ওয়েডিং ক্লোদিং ব্র্যান্ডের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবু কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সরওয়ার কামাল, সিনিয়র সহসভাপতি ফারুকে আজম, সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল, মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, রাজকুমারীর সত্ত¡াধীকারী মাহমুদুল হক (মেহেদী), রিয়াজ উদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সালামত আলী, মদিনার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বজল আহমদ, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির তৌহিদুল ইসলাম, শওকত আজীজ, মোঃ জাফর ইকবাল, আবুল কাশেম, জাহেদ হোসেন মুন্না, সুমন। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সমাজপতিগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী নেতা আলহাজ্ব আবদুল মোতালেব চৌধুরী বলেন, রাজস্থান আমাদের প্রতিষ্ঠান। গুণগতমান বজায় রেখে সততার সাথে ব্যবসা করে আজ দেশ সেরা একটি ব্র্যান্ড। এই প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখতে সার্বিক সহযোগিতা দিয়ে যাবো। রাজস্থান পাঞ্জাবী ও শেরওয়ানীর এই প্রতিষ্ঠান চট্টগ্রামকে সারাদেশে ব্র্যান্ড করছে তা আমাদের জন্য গৌরবের। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করি।
সভাপতির বক্তব্যে রাজস্থানের চেয়ারম্যান মো: আবু কাউছার বলেন, ব্যবসার সাথে সাথে আমরা কাষ্টমারদের সেবা দিয়ে যাচ্ছি। কোয়ালিটি মেইনটেইন করি বলে আজ আমাদের পণ্য দেশসেরা ব্র্যান্ডে পরিণত হয়েছে। আমাদের এই যাত্রায় দেশবাসী, আমাদের ক্রেতা সাধারণ ও ব্যবসায়ীদের আন্তরিকতা ও ভালোবাসা পেয়েছি। আগামীতেও আমরা সকলের ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করি।