আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠিত ও পরিচালিত কলেজ,স্কুল,প্রাথমিক বিদ্যালয়,কিন্ডার গার্টেন ও মাদ্রাসা সমূহের শিক্ষকদের সাথে ১৫ মার্চ ২০২৩ খ্রি: বুধবার সকালে ওয়েলফেয়ার কার্যালয়ে মতবিনিময় করেন অত্র ফাউন্ডেশন ও ট্রাস্ট এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠাতা সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম। মতবিনিময়কালে সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম বলেন, আমাদের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান সমুহ থেকে যে সকল শিক্ষার্থী শিক্ষা গ্রহণ শেষে জীবন সংগ্রামে জড়িত হয়েছেন তাদের মধ্যে অনেকে আজ সু-প্রতিষ্ঠিত। আমরা চাই সু-শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জীবনমান উন্নয়নে সক্ষম হউক। তিনি শিক্ষকদের মানসম্মত ও গুণগত শিক্ষা প্রদানের আহবান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করতে হলে ছাত্র-ছাত্রীদের স্মার্ট শিক্ষায় সু-শিক্ষিত হতে হবে। তিনি প্রত্যেক শিক্ষককে স্মার্ট পাঠদানে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। মতবিনিময়ে আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ, ছোট দারোগারহাট তাহের মনজুর কলেজ,বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কেজি এন্ড হাই স্কুল, নিউ মনছুরাবাদ মোস্তফা হাকিম কেজি এন্ড হাই স্কুল, হোছনে আরা মনজুর বিদ্যানিকেতন, আলহাজ্ব মোস্তফা হাকিম প্রাথমিক বিদ্যালয় সহ অত্র ফাউন্ডেশন ও ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অধ্যক্ষ,প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। এ মতবিনিময় সভায় আগামী ১৭ মার্চ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কর্মসূচীতে সকল শিক্ষক ও ছাত্রদের উপস্থিত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়।