চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেছেন, শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর, তাদের সম্মান আজীবন থাকবে। একজন শিক্ষক তার জীবনের সর্বস্ব দিয়ে শিক্ষার্থীদের জীবন গঠন করে থাকে। তার বিনিময়ে শুরু শ্রদ্ধা আর ভালবাসা ছাড়া কিছুই পান না। তাই এ শিক্ষকদের সব সময় আমাদেরকে সম্মানের স্থানে রাখতে হবে। শিক্ষার্থীরা যতই উচ্চ পদস্থ হোক না কেন, শিক্ষকদের কাছে তারা সব সময় ছাত্র।
    গতকাল ২১ মার্চ সকালে চন্দনাইশ সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত ৮ জন শিক্ষক, এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, নবাগত শিক্ষাথীদের বরণ ও দোয়া মাহফিল বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি ও বিজিএমই নেতা আবদুল মাবুদ চৌধুরী মাহবুবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, এস আই গোবিন্দ কুমার দে। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, আলোচনায় অংশ নেন, অবসর প্রাপ্ত শিক্ষক যথাক্রমে সুনির্মল বড়ুয়া, বিজয় কৃঞ্চ ধর, নুরুল আলম, নুরুল হাকিম, শিক্ষক যথাক্রমে অমল কান্তি দে, রফিক আহমদ, আবু সালেক, আবু তৈয়ব, শর্মিলা দেবী, শামীমা আকতার, কণিকা দেবী, মো. আলী, রনজিত কুমার দে, মেডিকেল শিক্ষার্থী  রিয়াদ হোসেন আবিদ প্রমুখ।