পবিত্র মাহে রমজানে শ্রমিক ছাঁটাই বন্ধ, ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সাথে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি সমন্বয়, শ্রমিক বৈষম্য দূর করা, নিয়োগপত্র প্রদান, শ্রমিক রেশন কার্ড চালু এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার রাতে নাছিরাবাদস্থ ওমরগণি প্লাজায় সংগঠনের  কার্যালয়ে বাংলাদেশ লেবার ফেডারেশনের  চট্টগ্রাম বিভাগীয় যুব কমিটির  ভারপ্রাপ্ত সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্ব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান সুমনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি চৌধুরী মোহাম্মদ আলী এবং বিশেষ অতিথি
বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবছার ভূঁইয়া, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মো.মাঈন উদ্দিন, ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো.ফারুক হোসেন,চট্টগ্রাম পিকআপ সিএনজি টেম্পু ও পণ্য পরিবহন মালিক চালক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও শ্রম আদালত-২ এর সদস্য আবু আহমেদ মিয়া।

প্রধান বক্তা আবু আহমেদ মিয়া বলেন, বছরের ১১ মাস মালিকের জন্য শ্রম দিলেও বন্দর নগরী চট্টগ্রামের অধিকাংশ প্রতিষ্ঠানে শ্রমিকদেরকে রোজার মাসে খালি হাতে বাড়ি ফিরতে হয়। রোজা এলেই ছাঁটাই আতঙ্কে থাকেন বিভিন্ন পেশার শ্রমিকরা। বাংলাদেশের শ্রম পরিস্থিতির উন্নয়নে সরকার সম্প্রতি শ্রম আইন সংশোধন করলেও আইনের বিধানাবলী সঠিকভাবে মানা হচ্ছে না। শুধু তাই নয়, এর বাস্তবায়নে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।