৬ বছরের কম বয়সী শিশুর চোখের ক্যান্সার জনিত শিশু মৃত্যু ও অন্ধত্ব ( রেটিনোব্লাস্টোমা ) প্রতিরোধ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (২২ মার্চ) সকালে আনোয়ারা উপজেলায় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি
ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইশতিয়াক ইমন। অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে বলেন দেশ ও সমাজে শিশুমৃত্যু, অন্ধত্ব প্রতিরোধে সরকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা আছে সকলের। এ জন্য অভিভাবক, শিক্ষক, সমাজের নেতৃস্থানীয়দের সচেতন করতে হবে বলেছেন। তিনি আরো বলেন সমাজ ও দেশের মানুষের জন্য এ ধরনের মহতী উদ্যোগ গ্রহনকারী আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারি ও চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতি ভুয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি আরো বলেছেন যারা ভালো কাজ করেন তিনি তাদের পাশে থাকতে চান এবং উপজেলা থেকে সর্বাত্বক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম রোটারী ক্লাব অব চিটাগং খুলশী, রোটারী ক্লাব অব মিয়াবুশ, জার্মানির আয়োজনে রোটারী ইন্টারন্যাশনাল গ্লোবাল গ্রান্ট প্রজেক্ট, জিজি ১৯৮২২৩৭ এর অর্থায়নে ১০০ জন প্রাইমারি শিক্ষক-শিক্ষিকাদের জন্য আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোরুল কাদের।
বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের রেসিডেন্ট ডা. নাঈম হাসান অভি। ও ডাঃ হানিফুর রহমান । ধন্যবাদ বক্তব্য রাখেন সিরাজ আনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সাজিদুল হক।কর্মসূচীর প্রশ্নউত্তর পূর্বে প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ আনোয়ারা উপজেলায় শিশুর চোখের ক্যান্সার জনিত শিশু মৃত্যু ও অন্ধত্ব ( রেটিনোব্লাস্টোমা)
কর্মসূচীর অনুষ্ঠান এই প্রথম বলে আয়োজকদের ধন্যবাদ দিয়েছেন।
প্রশিক্ষণ সেমিনারে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের অপটোমেট্রি মমতা মঞ্জুর, ফ্লিড সুপারভাইজার বোরহান উদ্দিন,অশোক নন্দী,সুজিদ দাশ,মিন্টু দে।