অবৈধ স্টিকার বাণিজ্য ও পরিবহন সেক্টরে বহিরাগতদের হয়রানি ও ১০ ১১ ১২ ১৩ নং রোড়ে বহিরাগতদের বেপরোয়া চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান মালিক শ্রমিক নেতৃবৃন্দ। এই সব বন্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে কঠোর কর্মসুচি দেওয়ার হুমকি মালিক শ্রমিক নেতৃবৃন্দের ।
গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর একে খান গেইটস্থ একটি রেষ্টুরেন্টে চট্টগ্রাম সিতাকুন্ড অটোটেম্পু ম্যাকজিমা মালিক শ্রমিকদের মতবিনিময় সংগঠনের সভাপতি আব্দুল ওহাব বাবুল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, প্রধান বক্তা ৯নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম জসিম, আমন্ত্রিত অতিথি বাংলাদেশ অটোরিক্সা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক বিশেষ অতিথি বাংলাদেশ অটোরিক্সা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, আকবরশাহ থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, চট্টগ্রাম প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান।আরো উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ খলিলুর রহমান,ফেরদৌস জামান মুকুল,গিয়াস উদ্দীন তুহিন, মালিক সমিতির সভাপতি মোঃ ইসাক,সাধারণ সম্পাদক ইব্রাহিম, মালিক সমিতির নেতা ইমন, হান্নান,মান্নান শ্রমিক নেতা মোঃ আবুল কালাম আবু, মোঃ খোকন,মনিরসহ অন্যান্য বেশিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক।
ড্রাইভার জাকিরকে চোখের চিকিৎসায় শ্রমিকদের পক্ষ থেকে নগদ ২০,০০০, কাউন্সিলার ৫,০০০ মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পক্ষ থেকে ৫০০০ হাজার টাকা প্রদান করেন।