পবিত্র মাহে রমজান উপলক্ষেশিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পক্ষ থেকে ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সার্বিক ত্ত্বতাবধানে কোরবানীগঞ্জ কায়সার নিলুফার কলেজ প্রাঙ্গণে ৭ এপ্রিল শুক্রবার সকালে ইফতার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক প্যানেল মেয়র ও ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী। প্রধান অতিথি ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব পেয়ার মোহাম্মদ। প্রধান আলোচক ছিলেন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তৈয়ব চৌধুরী।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কুতুব উদ্দীন সেলিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ইসহাক প্রমুখ।