বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার জাতীয় সংসদকে আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে পরিণত করেছে। আওয়ামীলীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। রাজনীতির চেয়ে তাঁদের কাছে এখন রাষ্ট্রীয় ক্ষমতা, দূনীতি ও ভোগ বিলাস মূখ্য হয়ে দাঁড়িয়েছে। আওয়ামীলীগের মধ্যে এখন রুচির দূর্ভিক্ষ বিরাজ করছে যার কারণে তাঁরা একদিকে মানুষের ভোটাধিকার হরণ করেছে অন্যদিকে দূনীতিবাজ, মাদক ব্যবসায়ী, যাত্রা শিল্পী, আমলা ও দলছুট রাজনীতিকদের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য করে জাতীয় সংসদকে কলঙ্কিত করেছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপি’র ১০ দফা দাবীতে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আজ বিকেল ৩টায় পাহড়াতলী সাগরিকা স্কয়ার কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
লুণ্ঠিত গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পূণঃপ্রতিষ্টার লক্ষে সরকার পতনের এক দফা আন্দোলনের জন্য বিএনপি নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়ে আবদুল্লাহ আল নোমান বলেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এখন, আর পেছনে তাকানোর কোন সুযোগ নেই। এই সরকারের কোন অন্যায় ও অত্যাচার আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবনা, যেখানে বাধা আসবে সেখানে লড়াই হবে এবং এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে আবদুল্লাহ আল নোমান বলেন অবিলম্বে বিএনপি’র সভা-সমাবেশে হামলা, নেতাকর্মীদের উপর নির্যাতন, প্রথম আলো সহ সংবাদপত্র ও সাংবাদিকদের উপর মামলা হামলা বন্ধ করুন অন্যথায় কঠিন পরিণতির জন্য অপেক্ষা করুন। চলমান আন্দোলন খুব শীঘ্রই লাগাতার আন্দোলনে পরিণত হবে তখন কিন্তু পালানোর পথ খুঁজে পাবেন না।
চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মোটর চালকদলের সভাপতি জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহŸায়ক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ.এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর, মোটর চালকদলের কেন্দ্রীয় সভাপতি সেলিম রেজা বাবু, সাধারণ সম্পাদক শীপন বকাউল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা শামসুল আলম, শ.ম. জামাল, আহমেদুল আলম রাসেল, গাজী সিরাজ, হালিশহর থানা বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, পাহাড়তলী থানা বিএনপি’র আহবায়ক জসীম উদ্দিন জিয়া, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপি’র আহবায়ক মোহাম্মদ সাইফুল, সদস্য সচিব শফিউল্লাহ, সরাইপাড়া ওয়ার্ড বিএনপি’র সভাপতি খাজা আলাউদ্দিন, রামপুর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আলী হায়দার, মহানগর জাতীয়তাবাদী চালকদলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন মুন্না প্রমুখ।