২০২০ সালের ১১ এপ্রিল মৃত্যুবরণ করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের তৎকালীন সভাপতি আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী। তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ১১ এপ্রিল ( মঙ্গলবার )উপজেলার নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব এম মহিউদ্দিন চৌধুরী।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীর সঞ্চালিত সভায় প্রয়াত মুজিবুল হকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব চৌধুরী,
সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার, ফটিকছড়ি পৌরসভার মেয়র  ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র একে জাহেদ চৌধুরী, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান, নাজিরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলম, সাধারণ সম্পাদক এস এম হারেছ মিয়া, পৌর
যুবলীগের সভাপতি মুহাম্মদ হাসান, সা.সম্পাদক ছদরুল্লাহ পারভেজ, মীর এইচ.এম আইয়ুব, ছাত্রলীগের সভাপতি রাসেল উদ্দিন, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান প্রমূখ। প্রয়াতের পরিবারের পক্ষে  উপস্থিত ছিলেন, এম এনামুল হক ,মুহাম্মদ সাজিদুল হক ও মো জিয়াউল হক।

এতে বক্তারা বলেন, মুজিবুল হক চৌধুরী ছিলেন, 'একজন সৎ,  প্রগতিশীল, আদর্শবান ও পরিচ্ছন্ন রাজনীবিদ। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে আসীন থেকেও রাজনৈতিক অসততা, লোভ-লালসা কখনো তাকে স্পর্শ করতে পারেনি। প্রকৃতার্থে তিনি ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত প্রাণকর্মী। তার রাজনৈতিক জীবন সবার জন্যই অনুকরণীয়।'

এ সময় বক্তারা, নাজিরহাট পৌরসভার পশ্চিম সুয়াবিল ৩ নং ওয়ার্ডের টেকের দোকান এলাকার নাম পরিবর্তন করে 'মুজিব চত্ত্বর' নামকরণের দাবী জানান।

অপরদিকে, দিনভর মুজিবুল হকের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।