চট্টগ্রাম জেলার রাউজান মহামুনি পাহাড়তলী গ্রামের মহামুনি তরুণ সংঘের আয়োজনে বাংলা “নববর্ষ” ১৪৩০ উদযাপন অনূষ্ঠান বৈশাখ আনন্দ শোভা যাত্রার মাধ্যমে র্যালী সহকারে মহমুনি মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়ে মহামুনি তরুণ সংঘের সদস্য-সদস্যাদের অংশ গ্রহনের মাধ্যমে ফনী-তটি মঞ্চে অনুষ্ঠিত হয় মুক্তাঙ্গন মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানমালায় ২য় দিনে বৈশাখ ছিলো বর্ষবরণ ও ড. বেণী স্মৃতি তর্পণ এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্ঠ সমাজ সুহৃদ লায়ন রুপম কিশোর বড়ুয়া, প্রাক্তন জেলা গভর্ণর, জেলা ৩১৫ বি-৪ ও ভাইস চেয়ারম্যান, কনফিডেন্স সিমেন্ট লিঃ মহোদয় কর্তৃক উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ এ. বি.এম ফজলে করিম চৌধুরী, এম. পি, সভাপতি, সংসদীয় স্থায়ী কমিটি, রেলপথ মন্ত্রণালয়, এছাড়াও মূখ্য আলোচক উপস্থিত ছিলেন প্রকৌশলী সৌমিত্র কুমার মুৎসুদ্দী, চেয়ারম্যান, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, আইইবি, বাংলাদেশ প্রাক্তন সাধারণ সম্পাদক, চুয়েট কেন্দ্রী ছাত্র সংসদ, সম্মানিত অতিথি অধ্যাপক সুব্রত বিকাশ বড়ুয়া, উপাধ্যক্ষ, চট্টগ্রাম কলেজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রোকন উদ্দিন (চেয়ারম্যান, ৯নং পাহাড়তলী ইউনিয়ন), বাবু অঞ্জন বড়ুয়া (প্রধান শিক্ষক, মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়), বাবু বুধিমিত্র বড়ুয়া (সভাপতি, মহামুনি সংস্কৃতি সংঘ) এতে সভাপতিত্ব করেন সেগুন প্রসাদ বড়ুয়া (সভাপতি, মহামুনি তরুণ সংঘ), আলোচনা সভা শেষে মহামুনি তরুণ সংঘের সদস্য-সদস্যদের অংশ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বাবু প্রসুন তালুকদার পাপন এর রচিত রম্য নাটক ‘‘পেট ফুরের দে তুয়ার লাই’’ এবং ম্যাগাজিক অনুষ্ঠান মাধ্যমে সমাপ্ত হয়।
মহামুনি তরুণ সংঘের আয়োজনে বাংলা “নববর্ষ” উদযাপন