চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কষাঘাতে জনজীবন জর্জরিত। মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্তরা অসহায় হয়ে পড়েছে। আজ মানুষের মনে ঈদের আনন্দ নেই। সবাই মলিন মুখে ঈদ করতে বাধ্য হচ্ছে। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল), বিকালে বাকলিয়া থানা বিএনপির উদ্যোগে দক্ষিণ বাকলিয়া বউ বাজারে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, বার বার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করে সরকার জনগণকে শোষণ করছে। জনগণের প্রতি সরকারের কোনো প্রকার দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। দেশের মানুষ বহু কষ্টে দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা অবস্থা। সাধারণ মানুষ গোশত বলতে ব্রয়লার মুরগির ওপর নির্ভরশীল ছিল তাও আজ ২৫০ টাকা। যেখানে কিনতে যাবেন সেখানেই ঊর্ধ্বগতি। চিনির দাম ১২৫ টাকা, রমজানে এক গ্লাস শরবত খাওয়ারও সম্ভব হচ্ছে না অনেকের।  
তিনি বলেন,  লুটপাট, দুর্নীতির মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। সরকার দলীয় লোকজন বাজার সিন্ডিকেটের সাথে জড়িত থাকার কারণে সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। আর এর খেসারত দিতে হচ্ছে জনগণকে। জনগণকে শোষণ করে সরকারে নিজেদের আখের গুছাচ্ছে। যার কারণে আওয়ামী লীগ ভালো থাকলেও মানুষ ভালো থাকতে পারছে না।
প্রধান বক্তার বক্তব্য চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, বাকলিয়া এই বউবাজার এলাকা জনবহুল একটি এলাকা। আজ মানুষ খুব অসহায়।এই অসহায় মানুষের পাশে সমাজের  বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। আজকে বাকলীয়া থানা বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি তারা  মানবতার কল্যাণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ।
বাকলিয়া থানা বিএনপির উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ ও আলোচনা সভা বাকলিয়া থানা বিএনপি'র  সিনিয়র সহ—সভাপতি মোঃ এম,আই চৌধুরী মামুনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক  ডা. শাহাদাত হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসেম বক্কর আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম বাচ্চু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাসেম সওদাগর,১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা  এসএম সেলিম, ইয়াকুব চৌধুরী নাজিম ,ইমরান উদ্দিন,হাজী মোহাম্মদ ইউনুস,সাবেক কাউন্সিলর এ.কে.এম. আরিফুল ইসলাম ডিউক,এ. টিএম ফরিদ, হাজী ইউনুস,মোঃ সাইফুল ইসলাম নিরব ,মোঃ খোরশেদ, মোঃ জমির,গুলজার হোসেন লেদু,এম জি আজম,মোঃ স্বপন ,আসাদুর রহমান টিপু , মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ—সম্পাদক মোঃ হানিফ ,নসুরুল্লাহ খাঁন নসু, নুরুল আলম কালু, মন্নান, মোঃ নবী,রেজিয়া বেগম মুন্নি,কামরুন নাহার,রেনুকা  বেগম মোঃ বারেক, জনি ,মোঃ জাকির, মোঃ মানিক, অপু,প্রমূখ।