দেওয়ানহাট ওভারব্রীজের নীচে রেললাইন সংলগ্ন ( ছয় ফুট দূরত্বে) টায়ার গুদামে আজ ২৯ এপ্রিল ২০২৩ তারিখ দুপুর ১২:৩০ টায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আনুমানিক ২:৩০ টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
অগ্নিকান্ডের সময় ট্রেন চলাচল বন্ধ ছিলো। অগ্নিনির্বাপণের পর বর্তমানে রেলচলাচল শুরু হয়েছে। তবে টায়ার গুদাম সংলগ্ন লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ আছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এখনো ঘটনাস্থলে পোড়া মালামাল নিরাপদে অপসারণ করছে।
জেলা প্রশাসন,চট্টগ্রাম এর পক্ষ থেকে অগ্নিকান্ডের দুর্ঘটনা স্থল পরিদর্শন করেছেন নেজারত ডেপুটি কালেক্টর সিনিয়র সহকারী কমিশনার মো: তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আগ্রাবাদ সার্কেল জনাব গালিব চৌধুরী, স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস।
ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আমানকে রেললাইনের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে নির্দেশ দেয়া হয়েছে।