১ মে 'র শ্রমিক দলের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে   জাতীয়তাবাদী  দল চট্টগ্রাম উত্তর জেলার এক সভা আহবায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে অদ্য বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়।  
সভাপতির বক্তব্যে গোলাম আকবর খোন্দকার বলেন,১ মে 'র বিভাগীয় সমাবেশ সফল করতে হবে।এই সরকার আবার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে নির্বাচন করতে চায়।কিন্তু বাংলাদেশের জনগণ আর ভোটারবিহীন নিশি রাতের নির্বাচন করতে দেবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণ রাজপথে নেমেছে। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত জনগণ রাজপথ ছাড়বে না। তিনি নেতাকর্মী ও জনগণকে শ্রমিক দলের মহাসমাবেশে যোগদান করে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম,অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাহ উদ্দিন,নুর মোহাম্মদ, বেলায়েত হোসেন, ও কাজী সালাহ উদ্দিন প্রমুখ।