সচ্ছিদানন্দ তীর্থ কর্তৃক প্রাপ্ত রঘুনাথ সরকারের প্রচেষ্ঠায় পুনঃস্থাপিত আকবর শাহ্স্থ শ্রীশ্রী পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের মানববন্ধন আজ বুধবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক প্রদীপ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাসের পরিচালনায় বক্তারা সা¤প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও দেবত্তোর সম্পতি হননকারী ভূমিদুস্যসহ একাধিক মামলার আসামী শচীন্দ্র লাল দে, আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য কিশোর পাল ওরফে বোমা কিশোর গ্যাং এবং আকবরশাহস্ত বিজয় নগর সোসাইটির নেতা মাহবুল হক গ্যাং সহ ওদের নির্দেশনা দাতাদের কর্তৃক সংগঠিত গত ৩ এপ্রিল, আশ্রমে অবস্থিত মন্দিরের দান বাক্স ভেঙ্গে লুটপাট, ৭ এপ্রিল, আশ্রমের প্রতিষ্ঠাতা রঘুনাথ সরকারকে অপহরণ ও মারধর করে জোরপূর্বক ষ্ট্যাম্প নেয়া, গত ১৪ এপ্রিল সহ-আইন বিষয়ক সম্পাদক শান্তু দাশের উপর রক্তাক্ত জখম সহ হামলা ও আশ্রমের বসবাসরত গুরুকূলবাসীদের হুমকি দেওয়া সহ চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে ‘আকবরশাহ থানা’ অবগত থাকা সত্তে¡ কোন ধরনের আইনি ব্যবস্থা না নেওয়ায় অবিলম্বে জড়িতদের গ্রেফতার পূর্বক এবং আশ্রমে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান । এসময় উপস্থিত ছিলেন পুরোহিত দীপক ভট্টাচার্য্য, গোকুল সাধু, অশোক ভট্টাচার্য্য, রঞ্জিত মল্লিক, অমিত মল্লিক, কল্লোল চৌধুরী, রূপম ভট্টাচার্য্য, রূপন দেব নাথ, দীপ্তি মজুমদার, মিতা দাশ, বাবুল চৌধুরী, নয়ন সরকার, শান্তু দাশ, পিন্টু কুড়ি মনা, রণ মল্লিক, রকি ভট্টাচার্য্য, সাধন সেন সহ আরও অনেকেই সনাতনী ভক্ত বৃন্দ।