বেসরকারী উন্নয়ন সংগঠন মমতা ও ব্র্যাক ব্যাংকের মধ্যে একটি কর্পোরেট চুক্তি (এমপ্লয়ী ব্যাংকিং) সাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় মমতা’র সাথে এমপ্লয়ী ব্যাংকিং এর বিভিন্ন সুবিধা ও কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিষয়ে কাজ করবে ব্র্যাক ব্যাংক। এর ফলে মমতা’র কর্মকর্তাগন বিনামূল্যে ডেবিট কার্ড, চেক বই, বিশেষ সাশ্রয়ী রেটে লোন সুবিধা, লোন প্রসেসিং এ ফাস্ট ট্র্যাক সার্ভিসসহ এমপ্লয়ী ব্যাংকিং এর অন্যান্য সুযোগ সুবিধা উপভোগ করবেন।
১০ই মে, বুধবার বন্দর নগরী চট্টগ্রামের হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ। এমপ্লয়ী ব্যাংকিং চুক্তি সাক্ষর অনুষ্ঠানে মমতা’র পক্ষে সাক্ষর করেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, পরিচালক অর্থ ইকবাল আল মাহামুদ ও ব্র্যাক ব্যাংক এর পক্ষে হেড অব এমপ্লয়ী ব্যাংকিং এ.কে. এম সাহেদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, ব্র্যাক ব্যাংকের চট্টগ্রাম রিজিওন হেড জামশেদ আহমেদ চৌধুরী, ক্লাস্টার ম্যানেজার শহীদুল ইসলাম খান, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফিরোজ মাহমুদ, রিলেশনশীপ ম্যানেজার মো. জুনাইদ কাদেরী সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।