চট্টগ্রাম সিতাকুন্ড অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী ও অসুস্থ শ্রমিকদের সুস্থতা কামনা ও অর্থ সহায়তা সংগঠনের উদেগ্যে গতকাল শুক্রবার বিকালে নগরীর আকবশাহ ইস্পাহানী গেইটেস্থ সংগঠনের কার্যালয়ের পাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ হাসান ও যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মনির হোসেনএর সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী খতিব হাফেজ মোঃ তোফাজ্জল হোসেন আলকাদেরী, প্রধান অতিথি ৯নং উত্তর পাহাড়তলী ওর্য়াড কাউন্সিলর জহিরুল আলম জসিম,প্রধান বক্তা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান, বিশেষ অতিথি চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, শ্রমিক নেতা মোঃ শাহনেওয়াজ, চট্টগ্রাম সিতাকুন্ড অটোটেম্পু মালিক সমিতির সভাপতি মোঃ আবদুল ওহাব বাবুল,সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশানের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ, মোঃ মনির হোসন,মোঃ ফয়সাল,মোঃ আবু,মোঃসেলিম,চট্টগ্রাম সিতাকুন্ড অটোটেম্পু মালিক শ্রমিক ও ১১নং রোড়ের মালিক শ্রমিক বৃন্দ।
মৃত্যু বরণকারী হেলাল ও অসুস্থ জাকিরকে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এই সময় প্রধান অতিথি কাউন্সিলর জহিরুল আলম জসিম শ্রমিক কল্যান তহবিলে একলক্ষ টাকার অনুদান দেওয়ার ঘোষনা দেন।