আজ মঙ্গলবার সকালে নগরীর বাকলিয়া থানাধীন চর চাক্তাই ইসমাইল ফয়েজ রোডস্থ রুসা ড্রিংকিং ওয়াটার  অবৈধ পানির ফ্যাক্টরিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা মহানগরের তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অভিযান পরিচালনা করে। উক্ত ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমান করে ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো: আনিসুর রহমান বলেন,  রুসা ড্রিংকিং ওয়াটার  অস্বাস্থ্যকর পরিবেশে জারে পানি ভর্তি করে স্থানীয় লোকদের কাছে সরবরাহ করতো। তাদের  বিএসটিআইয়ের কোন অনুমোদন ছিল না। এছাড়াও পানি বিশুদ্ধ করার জন্য কোন রাসায়নিক সেখানে ব্যবহার করা হতো না।  নিজস্ব ল্যাবরেটরি ও কেমিস্ট ছিল না। তাদের পানি পানে জনগণের মাঝে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বিদ্যমান থাকায় উপরোক্ত অভিযোগের প্রেক্ষিতে   উক্ত ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমান করে এবং সকল ধরনের লাইসেন্স গ্রহণের আগ পর্যন্ত ফ্যাক্টরি বন্ধ রাখার নির্দেশ প্রদান করে। পরবরর্তীতে তাৎক্ষণিকভাবে ফ্যাক্টরির ম্যানেজার জরিমানা পরিশোধ করেন এবং লাইসেন্স না নিয়ে আর ব্যবসা পরিচালনা করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।