পাসপোর্ট অফিসকে দুনীতি মুক্ত ও সাধারণ মানুষকে হয়রানির হাত থেকে রক্ষা, সকল অনিয়মের বিরুদ্ধে দুনীতিবাজদের শাস্তির দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে আগামী ২৫শে মে ২০২৩ ইং তারিখে বেলা ১২টার সময় চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন এর নেতৃত্বে চট্টগ্রাম পাঁচলাইশস্থ পাসপোর্ট অফিসের সামনে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে পাসপোর্ট অফিস ঘেরাও করা হবে।
উক্ত মানববন্ধন ও গেরাও কর্মসুচী সফল করার লক্ষ্যে চট্টগ্রাম নাগরিক ফোরামের সংশ্লিষ্ট ব্যক্তিরা ও আগ্রহীদেরকে সহ বাংলাদেশ দুনীতি প্রতিরোধ কমিটির সকল নেতা কর্মি এবং সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত সম্মানিত নেতা কর্মিদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।